Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘হাসিনার পতন না হলে গণআন্দোলনকে সন্ত্রাসী বলে পুরস্কার পেত গণমাধ্যমগুলো’

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ জুন ২০২৫ ১৯:৪৭ | আপডেট: ২৮ জুন ২০২৫ ২১:০৩

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, হাসিনার পতন না হলে জুলাই মাসের গণআন্দোলনকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়ে কিছু টিভি চ্যানেল প্রতিবেদন করত, আর তারা হয়তো তাতে সাহসিকতার পুরস্কারও পেত!

শনিবার (২৮ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে হাসনাত আবদুল্লাহ এই মন্তব্য করেন।

তিনি লেখেন, ‘হাসিনার পতন না হলে জুলাইকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলার জন্য কয়েকটি টিভি চ্যানেল সাহসিকতার পুরস্কার পেতো।’

সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে তীব্র আলোচনা চলছে। অনেকেই মনে করছেন, এটি দেশের গণমাধ্যমের স্বাধীনতা ও নিরপেক্ষতা নিয়ে সাধারণ মানুষের দীর্ঘদিনের ক্ষোভেরই প্রতিফলন, যা হাসনাত আব্দুল্লাহ নিজেই প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো