Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি-জামায়াতসহ ৩০ দল

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২৫ ১২:২৯ | আপডেট: ২৯ জুন ২০২৫ ১৭:৫৭

চলছে ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের সপ্তম দিনের বৈঠক। ছবি: সারাবাংলা

ঢাকা: জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের সপ্তম দিনের বৈঠক আজ।

রোববার (২৯ জুন) সকাল ১১টা থেকে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে এই বৈঠক।

বৈঠকে অংশ নিয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণসংহতি আন্দোলন, এনসিপি (ন্যাশনাল কনসেনসাস পার্টি)সহ ৩০টি রাজনৈতিক দল।

আজকের আলোচনায় মূলত সংস্কার প্রস্তাবের অমীমাংসিত বিষয়গুলো উঠে আসছে। এর মধ্যে রয়েছে—

-রাষ্ট্রের মূলনীতি,
-দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ চালুর প্রস্তাব ও উচ্চ কক্ষের নির্বাচন পদ্ধতি,
-রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি,
-জাতীয় সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগের নিয়মনীতি,
-নারী প্রতিনিধিত্বের রূপরেখা।

বিজ্ঞাপন

কমিশনের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় বৈঠকে উপস্থিত আছেন, কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য বদিউল আলম মজুমদার, বিচারপতি এম এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, এবং মো. আইয়ুব মিয়া।

এর আগে দ্বিতীয় পর্যায়ের মোট ৬টি বৈঠকে নয়টি অ্যাজেন্ডা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় সম্পন্ন হয়েছে।

কমিশনের সূত্র জানায়, এই বৈঠকগুলোর মধ্য দিয়েই ভবিষ্যৎ রাষ্ট্রকাঠামো ও শাসন ব্যবস্থার রূপরেখা চূড়ান্ত করার চেষ্টা চলছে, যাতে সর্বস্তরের রাজনৈতিক দলগুলোর মধ্যে বাস্তবসম্মত ঐক্যমত গড়ে তোলা সম্ভব হয়।

সারাবাংলা/এফএন/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো