Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাস্তা থেকে পলিথিনে মোড়ানো হাত-পা বাঁধা এসিডদগ্ধ নারী উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২৫ ১৩:২৭ | আপডেট: ২৯ জুন ২০২৫ ১৪:১০

পলিথিনে মোড়ানো অবস্থায় হাত-পা বাঁধা এসিডদগ্ধ নারী।

বরিশাল: বরিশালে পলিথিনে মোড়ানো হাত-পা বাঁধা অবস্থায় এসিডদগ্ধ এক নারীকে মূমুর্ষ অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২ জুন) ভোরে বরিশাল-ভোলা মহাসড়কের তালুকদারহাট এলাকার সড়কের পাশ থেকে তাকে উদ্ধার করা হয়।

বরিশাল মেট্রোপলিটন বন্দর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দেলোয়ার হোসেন বলেন, ওই নারীকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) নেওয়া হয়েছে। তার চিকিৎসা চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

স্থানীয়ভাবে জানা গেছে, তালুকদারহাট এলাকার ব্যবসায়ীরা ভোরে ব্যবসাপ্রতিষ্ঠানে যাওয়ার সময় সড়কের পাশে পলিথিনে পেঁচানো অবস্থায় ওই নারীকে পড়ে থাকতে দেখেন। ওই নারীকে এসিড দিয়ে ঝলসে দেওয়া হয়েছে বলে তারা জানান। বাসিন্দারা পুলিশে খবর দিলে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

বিজ্ঞাপন

শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জানান, আনুমানিক ২৭-২৮ বছর বয়সের ওই নারীকে উদ্ধার করে পুলিশ হাসপাতালে নিয়ে আসে। তার চিকিৎসা চলছে।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো