Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হাজারীবাগে পানির ট্যাংকি পরিষ্কারের সময় বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৪

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২৫ ১৪:০৪ | আপডেট: ২৯ জুন ২০২৫ ১৭:৫৬

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ফাইল ছবি

ঢাকা: রাজধানীর হাজারীবাগ ট্যানারি মোড়ে একটি বাসার পানির ট্যাংকি পরিষ্কার করার সময় বিস্ফোরণে শিশুসহ চারজন দগ্ধ হয়েছেন। তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শনিবার (২৮ জুন) বিকেলে এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- চামড়া ব্যবসায়ী জিয়া উদ্দিন (৪৫), তার দুই মেয়ে ফারিয়া সুলতানা (৩) ও নাজিয়া সুলতানা রাফিয়া (৮) এবং দিনমজুর বেলাল হোসেন (৩০)।

দগ্ধ জিয়া উদ্দিনের ভাগিনা এইচ এম শাহপরান জানান, ট্যানারি মোড় এলাকায় নিজের দুই তলা বাড়ি জিয়াউরের। ওই বাড়িতে ভাড়া থাকেন বেলাল হোসেন। শনিবার বিকেলে বাড়ির পানির টাংকি পরিষ্কার করতে নামেন বেলাল। তখন পানির ট্যাংকির ঢাকনা সরিয়ে সেখানে অন্ধকার থাকায় বিদ্যুৎ সংযোগ দিয়ে একটি বাতি লাগাচ্ছিলেন। তখন পাশে দাঁড়িয়ে ছিলেন জিয়া ও তার দুই মেয়ে। এসময় বিস্ফোরণ হলে চারজনই দগ্ধ হন। তাদেরকে উদ্ধার করে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য রাতে সেখান থেকে তাদেরকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

বিজ্ঞাপন

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, বেলালের শরীরে ১৭ শতাংশ, জিয়ার ৪, ফারিয়ার ৫ ও রাফিয়ার ৬ শতাংশ পুড়ে গেছে। তবে বেলাল বাদে বাকি তিনজনকে ছেড়ে দেওয়া হয়েছে। তাদের অবস্থা ভালো আছে। বেলালকে ভর্তি রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো