Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৫ আগস্ট পালিত হবে ‘গণঅভ্যুত্থান দিবস’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২৫ ১৪:৩০ | আপডেট: ২৯ জুন ২০২৫ ১৫:১৫

ঢাকা: এখন থেকে ৫ আগস্ট পালিত হবে গণঅভ্যুত্থান দিবস, ১৬ জুলাই শহিদ দিবস। তবে ৮ আগস্ট কোনো বিশেষ দিবস পালন হবে না।

রোববার (৩০ জুন) দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম দুপুর ২টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড অ্যাকাউন্টে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

এর আগে, গত বুধবার ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা করে সরকার। গত বছর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নিয়েছিল। সেই দিনটিকে ‘নতুন বাংলাদেশের যাত্রা’ ধরে সরকার দিবসটি পালনের ঘোষণা দিয়েছিল।

বিজ্ঞাপন
সারাবাংলা/জিএস/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো