Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বৈঠক হচ্ছে না, ‘শাটডাউন’ চলবে, স্থগিত হচ্ছে ‘মার্চ টু এনবিআর’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২৫ ১৬:১৩ | আপডেট: ২৯ জুন ২০২৫ ১৬:৩৮

ঢাকা: অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এর সঙ্গে আন্দোলনরত এনবিআর কর্মকর্তাদের সম্ভাব্য বৈঠকটি শেষ পর্যন্ত হচ্ছে না।

অর্থ মন্ত্রণালয় ও ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’ সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রসঙ্গত: চলমান অচলাবস্থা নিরসনের উপায় খুঁজতে রোববার (২৯ জুন) বিকেল ৪টায় বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা শোনা গিয়েছিল এবং এ লক্ষ্যে বৈঠকে অংশগ্রহণকারীদের একটি তালিকাও তৈরি করা হয়েছিল বলে জানা যায়।

বৈঠক না হওয়ার কারণ বিষয়ে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি স্থগিত না করলে অর্থ উপদেষ্টা আলোচনায় বসবেন না বলে জানা গেছে। অন্যদিকে পুরো কর্মসূচি স্থগিত করে আলোচনায় বসতে ইচ্ছুক নন আন্দোলকারীরা। যে কারণে সম্ভাব্য বৈঠকটি আর হচ্ছে না।

বিজ্ঞাপন

এদিকে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কার্যালয়ে দেশের বিভিন্ন কর-শুল্ক অফিস থেকে ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে বলে জানা গেছে। তবে ‘শাটডাউন’ কর্মসূচি চলমান থাকবে বলে জানিয়েছেন আন্দোলনরত কর্মকর্তারা।

রোববার (২৯ জুন) দুপুরে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’ এর নেতারা কর্মসূচির আংশিক পরিবর্তনের এ ঘোষণা দেন।

সারাবাংলা/আরএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো