Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুয়াকাটায় অতিরিক্ত মদপানে পর্যটকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২৫ ১৬:৪৩

মৃত পর্যটকের মরদেহ।

পটুয়াখালী: কুয়াকাটায় অতিরিক্ত মদপানে সাজিদুল ইসলাম (১৭) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

রোববার (২৯ জুন) বেলা ১১টার দিকে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত সাজিদুল নেত্রকোনা জেলার গোড়াগাও গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে। তিনি নারায়ণগঞ্জের একটি খাবার হোটেলে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৭ জুন) নারায়ণগঞ্জ থেকে সাজিদুল ও তার বন্ধু হাবিব কুয়াকাটায় বেড়াতে এসে হোটেল স্কাই ভিউতে ওঠেন। পরে ওই রাতেই সাজিদুল অতিরিক্ত মদপান করেন। শনিবার (২৮ জুন) সকালে তীব্র পেটব্যথায় অসুস্থ হয়ে পড়লে স্থানীয় একটি ফার্মেসি থেকে ওষুধ সেবন করেও তার অবস্থার উন্নতি হয়নি। পরে রোববার সকাল ৮টার দিকে সাজিদুলকে কুয়াকাটা হাসপাতালে নেওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে কলাপাড়া হাসপাতালে রেফার করা হয়। তবে তার বন্ধু হাবিব সাজিদুলের কথায় তাকে সেখানে না নিয়ে আবার হোটেল রুমে ফিরিয়ে নেন। কিছুক্ষণ পর অবস্থার আরও অবনতি হলে সাজিদুলকে আবারো কুয়াকাটা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো