Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এইচএসসি পরীক্ষা: যশোর বোর্ডে দ্বিতীয় দিনেই অনুপস্থিত ১৭৮৯ জন, একজন বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২৫ ১৭:৩৬

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর।

যশোর: যশোর বোর্ডের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় অসুদোপায় অবলম্বনের দায়ে একজনকে বহিষ্কারের খবর পাওয়া গেছে। এছাড়া শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এ দিন বোর্ডের বাংলা দ্বিতীয় পত্র (১০২) আবশ্যিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় মোট এক হাজার ৭৮৯ জন অনুপস্থিত ছিলেন। বোর্ডের আওতায় ১০ জেলায় ২৪০টি কেন্দ্রে ৫৭৫টি কলেজের ৯২ হাজার ৩৩৭ জন পরীক্ষা দেওয়ার কথা থাকলেও পরীক্ষা হলে উপস্থিত ছিল ৯০ হাজার ৫৪৮ জন। ফলে অনুপস্থিত ছিল ১৭৮৯ জন।

অনুপস্থিতির হার ছিল ১.৯৪ শতাংশ। গত বছর এদিন অনুপস্থিত ছিল ১৩২৮ জন, গত বারের চেয়ে অনুপস্থিতির হার বেশি। গত বার অনুপস্থিতি ছিল ১.২৫ শতাংশ।

বিজ্ঞাপন

এদিকে, পরীক্ষায় অসুদোপায় অবলম্বনের দায়ে এদিন কুষ্টিয়া জেলার দর্শনায় একজনকে বহিষ্কার করা হয়।

যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করেছেন।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো