Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

“ফল খান দেশি, বল পান বেশি” স্লোগানে— রাজবাড়ীতে ফল উৎসব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২৫ ১৮:৫১

রাজবাড়ী: “ফল খান দেশি, বল পান বেশি”— এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীর কালেক্টরেট স্কুলে পালিত হলো দিনব্যাপী ফল উৎসব।

রোববার (২৯ জুন) জেলা শহরের শ্রীপুর এলাকায় কালেক্টরেট স্কুল প্রাঙ্গণে এই উৎসবের উদ্বোধন করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হকের সভাপতিত্বে ফল উৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে।

অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ সিদ্দিকুর রহমান। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের ফলের সঙ্গে পরিচয় বাড়াতে এবার তৃতীয় ফল উৎসব আয়োজন করা হয়েছে। উৎসবে আম, জাম, কাঁঠাল, লটকন, কলা, ডাব, ড্রাগন-সহ নানা ধরনের ফলের পসরা সাজানো হয়েছে।’

বিজ্ঞাপন

জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে- ফল উৎসবে প্রধান অতিথির বক্তব্যে বলেন, “কোমলমতি শিশুদের দেশীয় ফল চেনানো এবং এর গুণাগুণ সম্পর্কে অবহিত করার এই উদ্যোগ প্রশংসনীয়। এমন আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্ম হারিয়ে যাওয়া দেশীয় ফল সম্পর্কে জানতে পারবে।”

ফল উৎসবকে কেন্দ্র করে কালেক্টরেট স্কুল প্রাঙ্গণ ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের পদচারণায় এক মিলনমেলায় পরিণত হয়।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো