Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৩ বছরের জন্য ঢাকায় হচ্ছে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কার্যালয়

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২৫ ১৯:০২ | আপডেট: ২৯ জুন ২০২৫ ২০:৫৫

ছবি: সংগৃহীত

ঢাকা: ঢাকায় প্রাথমিকভাবে তিন বছরের জন্য চালু হচ্ছে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কার্যালয়।

রোববার (২৯ জুন) উপদেষ্টা পরিষদের বৈঠকে সমঝোতা স্মারকে (এমওইউ) অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠক শেষে ব্রিফিংয়ে উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক বাংলাদেশ সফর করেছিলেন। ওনাদের সঙ্গে আমাদের সরকারের অনেকদিন ধরে আলোচনা চলছিল।’

তিনি আরও বলেন, ‘এই মিশনের একটা শাখা ওনারা বাংলাদেশে খুলতে চাচ্ছিলেন, আলোচনা করছিলেন। এই আলোচনার একটা উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।’

বিজ্ঞাপন

আইন উপদেষ্টা জানান, ‘আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে বিষয়টি নীতিগতভাবে অনুমোদন হয়েছে। কয়েকজন উপদেষ্টা মিলে এটা পরীক্ষা করব। তা চূড়ান্ত করে ভলকার টুর্কের কাছে তা পাঠানো হবে। আসিফ নজরুল আশা প্রকাশ করেন, দ্রুততম সময়ের মধ্যে সমঝোতা স্মারক সই হবে।’

তিনি জানান, এই সমঝোতা স্মারক সইয়ের পর তিনি বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক একটা অফিস হবে। প্রাথমিকভাবে এটা হবে তিন বছরের জন্য। তিন বছর পর দুই পক্ষই যদি মনে করে এটা নবায়ন করা দরকার তাহলে এটা বিবেচনা করে দেখতে পারবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, ৫ আগস্টে সরকার পরিবর্তনের পর গণহত্যায় স্বাধীন তদন্ত করে জাতিসংঘ। সংস্থাটি গণহত্যার বিস্তারিত প্রতিবেদন প্রকাশের পাশাপাশি বেশি কিছু সুপারিশও তুলে ধরে। একই সময়ে সংস্থাটি বাংলাদেশে অস্থায়ভাবেী মানবাধিকারবিষয়ক কার্যালয়ের প্রস্তাব দেয় সরকারের কাছে। অবশেষে সেটি বাস্তবায়িত হতে যাচ্ছে।

সারাবাংলা/একে/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো