Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এশিয়ান কাপ বাছাইপর্ব / বাহরাইনকে গোলবন্যায় ভাসিয়ে বাংলাদেশের মেয়েদের জয়

স্পোর্টস ডেস্ক
২৯ জুন ২০২৫ ২০:২৪ | আপডেট: ২৯ জুন ২০২৫ ২২:৫৪

বাহরাইনকে গুঁড়িয়ে দিয়ে জয় পেল বাংলাদেশ

নারী এশিয়ান কাপের বাছাইপর্বের প্রথম ম্যাচে বাহরাইনের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশের মেয়েরা। বাছাইপর্বের প্রথম ম্যাচে প্রতিপক্ষকে পাত্তাই দিলেন না ঋতুপর্ণা-শামসুন্নাহাররা। ইয়াংগুনে সি গ্রুপের প্রথম ম্যাচে বাহরাইনকে গোলবন্যায় ভাসিয়ে ৭-০ ব্যবধানের বিশাল জয় দিলেই বাছাইপর্বের যাত্রা শুরু করল বাংলাদেশ নারী দল।

বাংলাদেশের র‍্যাংকিং ১২৮, বাহরাইনের ৯২। নিজেদের চেয়ে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে প্রথমার্ধে নাকানিচুবানি খাইয়েছে বাংলাদেশের মেয়েরা। ম্যাচের ১০ মিনিটের মাথায় বাংলাদেশকে এগিয়ে দেন শামসুন্নাহার। সেই শুরু।

এরপর প্রথমার্ধে আরও চারবার প্রতিপক্ষের জালে বল জড়িয়েছে বাংলাদেশ। ১৫ মিনিটের মাথায় চোখ ধাঁধানো এখন শটে গোল করেন ঋতুপর্ণা চাকমা।

বিজ্ঞাপন

৪২ মিনিটে হেডে গোল করেন কোহাতি কিসকু। প্রথমার্ধের যোগ করা সময়ে জোড়া গোল আসে তহুরা খাতুনের পা থেকে। ৫-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে আরও দুইবার বল জালে জড়িয়েছে বাংলাদেশ। একটি গোল আসে মুনকি আক্তারের পা থেকে। আরেকটি গোল হয়েছে আত্মঘাতী।

শেষ পর্যন্ত ৭-০ গোলের বিশাল জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। গ্রুপের অন্য ম্যাচে আজ তুর্কমেনিস্তানকে ৮-০ গোলে হারিয়েছে স্বাগতিক মায়ানমার। আগামী ২ জুলাই এই মিয়ানমারের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

৮ গ্রুপের বাছাইপর্বে প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়নরা সরাসরি খেলবে এশিয়ান কাপের মূল পর্বে।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো