Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মহাসমাবেশ সফল করায় দেশবাসীকে চরমোনাই পীরের ধন্যবাদ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২৫ ২০:২৮ | আপডেট: ২৯ জুন ২০২৫ ২২:৫৪

ঢাকা: মহাসমাবেশ সফল করায় দেশবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

রোববার (২৯ জুন) বিকেলে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ ধন্যবাদ জানান।

রেজাউল করীম বলেন, ‘‘সোহরাওয়ার্দি উদ্যানে অনুষ্ঠিত মহাসমাবেশে সারাদেশ থেকে যেভাবে নেতাকর্মী ও সাধারণ জনতা অংশ নিয়েছেন তাতে আমাদের রাজনৈতিক সংগ্রামে নতুন মাত্রা যোগ করেছে এবং দুর্নীতি ও দুঃশাসনমুক্ত বাংলাদেশ নির্মাণে আমাদের প্রত্যয়কে আরও দৃঢ় করতে সাহস যুগিয়েছে। আমি মহাসমাবেশে আগত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি।’’

মহাসমাবেশে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করে পীর সাহেব চরমোনাই বলেন, ‘‘সংস্কার, বিচার ও পিআর পদ্ধতিতে আগামী নির্বাচনের দাবিতে অনুষ্ঠিত এই মহাসমাবেশ বাংলাদেশের রাজনীতিতে নতুন মেরুকরণের আভাস স্পষ্ট করেছে। নতুন ধারার রাজনীতির জানান দিয়েছে। এই মহাসমাবেশের ছবি, ভিডিও ও সংবাদ প্রচারে আমার সাংবাদিক ভাইয়েরা যে ভূমিকা পালন করেছেন, তা আমাদের আপ্লুত করেছে। প্রচণ্ড রোদ ও বৃষ্টি উপেক্ষা করে মহাসমাবেশের সংবাদ প্রচারে সাংবাদিক বন্ধুগণ যে অক্লান্ত পরিশ্রম করেছেন, তার কৃতজ্ঞতা প্রকাশ করার ভাষা আমাদের নাই। আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ হয়ে সাংবাদিক বন্ধুদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। বাংলাদেশের সংবাদমাধ্যম ফ্যাসিবাদের নিয়ন্ত্রণ থেকে মুক্তি পেয়ে স্বমহিমায় উদ্ভাসিত হয়ে নতুন বাংলাদেশ গঠনে কাজ করে যাচ্ছে, এটা জাতি হিসেবে আমাদের আশান্বিত করে।’’

বিজ্ঞাপন

মহাসমাবেশে অংশ নেওয়া সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি বলেন, ‘‘আগামীর বাংলাদেশ গঠনে ঐক্যের যে সম্ভাবনা তৈরি হয়েছে তা ধারণ করে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে।’’

সারাবাংলা/এজেড/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো