Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘উচ্চকক্ষ যেন নিম্নকক্ষের প্রতিচ্ছবি না হয়’

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২৫ ২৩:৩৬ | আপডেট: ৩০ জুন ২০২৫ ১০:০৪

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। ফাইল ছবি

ঢাকা: উচ্চকক্ষ যেন নিম্নকক্ষের প্রতিফলন না হয়, সে জন্যই আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে গঠনের পক্ষে মত দিয়েছে নাগরিক ঐক্য। এতে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত হবে বলেও মন্তব্য করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ।

রোববার (২৯ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপের সপ্তম দিনের দ্বিতীয় পর্ব শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মান্না বলেন, ‘সংলাপে মূলত দুটি বিষয়ে আলোচনা হয়েছে। একটি হলো- সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সরকারের প্রভাবমুক্ত একটি নিয়োগ কমিটি গঠন, অন্যটি উচ্চকক্ষ নিয়ে। নাগরিক ঐক্যের প্রস্তাব অনুযায়ী, সাত সদস্যের নিয়োগ কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়, যাতে সরকারের একক নিয়ন্ত্রণ না থাকে। তবে বিএনপি এ প্রস্তাবের বিরোধিতা করেছে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘বলা হচ্ছে, এতে নির্বাহী বিভাগের ক্ষমতা শূন্য হয়ে যাবে, এটা ঠিক নয়। স্বাধীনভাবে দেশ পরিচালনার জন্য নির্বাহী বিভাগের যথেষ্ট সুযোগ আছে। আমরা উচ্চকক্ষকে আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে চাই। যাতে একক সংখ্যাগরিষ্ঠ দল যখন-তখন সংবিধান পরিবর্তন করতে না পারে।’

মান্না বলেন, ‘সংলাপে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না হলেও আলোচনা এগোচ্ছে। আগে তো একসঙ্গে বসাও হতো না, এখন অন্তত কথা হচ্ছে। কিছু বিষয়ে অগ্রগতি হয়েছে, অনেক বিষয়ে বোঝাপড়াও তৈরি হচ্ছে।’

সারাবাংলা/এফএন/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো