Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘সরকারকে বেকায়দায় ফেলতেই মুরাদনগরে ধর্ষণ’

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ জুন ২০২৫ ০০:১৪

নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক সেলিমা রহমান এবং সদস্য সচিব নিপুণ রায় চৌধুরী। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা:সরকারকে বেকায়দায় ফেলতেই মুরাদনগরে আওয়ামী দোসররা ধর্ষণের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক সেলিমা রহমান এবং সদস্য সচিব নিপুণ রায় চৌধুরী।

রোববার (২৯ জুন) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তারা এ অভিযোগ করেন।

নেতৃদ্বয় বলেন, “এ ধরনের কাপুরুষোচিত, ন্যাক্কারজনক ও অমানবিক ঘটনার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। বর্তমান সরকারকে বেকায়দায় ফেলতেই আওয়ামী দোসরদের দ্বারা শিশু ও নারীদের ওপর নির্যাতন ও ধর্ষণ ভয়ঙ্কর মাত্রায় উপনীত হয়েছে। এ ধরনের মনুষ্যত্বহীন ঘটনা ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পেয়েছে।’’

তারা বলেন, ‘‘নারী ও শিশুদের ওপর চলমান এসব ঘটনা রোধ করতে বর্তমান সরকারের আরও কঠোর পথ অবলম্বন করতে হবে। এর কোনো বিকল্প নেই।’’

বিজ্ঞাপন

কুমিল্লার মুরাদনগরে প্রবাসী গৃহবধুর ঘরে ঢুকে তাকে জোরপূর্বক বিবস্ত্র করে নির্যাতন ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় নিন্দা ও ধিক্কার জানান সেলিমা রহমান ও নিপুণ রায় চৌধুরী।

সারাবাংলা/এজেড
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো