Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অস্থায়ী মন্দির সরিয়ে না নেওয়ায় রেল কর্তৃপক্ষ উচ্ছেদ করেছে: বিজন কান্তী

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ জুন ২০২৫ ০৮:২৩ | আপডেট: ৩০ জুন ২০২৫ ১০:০০

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিজন কান্তি সরকার।

ঢাকা: রেল কর্তৃপক্ষ মৌখিক ও লিখিত নোটিশ দিলেও খিলক্ষেতের অস্থায়ী দুর্গা মন্দির সরিয়ে নেয়নি পুজা উদযাপন কমিটি। এ কারণে রেল কর্তৃপক্ষ মন্দিরটি উচ্ছেদ করেছে।

রোববার (২৯ জুন) বিকেলে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে খিলক্ষেতে ভেঙে ফেলা অস্থায়ী দুর্গা মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার।

এ সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান মহাসচিব এস এন তরুণ দে, সিনিয়র যুগ্ম মহাসচিব মিল্টন বৈদ্য, ভাইস চেয়ারম্যান রমেশ দত্ত, সাংগঠনিক সম্পাদক আনন্দ সাহাসহ সংগঠনটির শীর্ষ নেতারা।

বিজ্ঞাপন

বিজন কান্তী বলেন, ‘‘প্রতি বছর এই এলাকায় অস্থায়ীভাবে দুর্গা পুজা অনুষ্ঠিত হয় এবং পুজা শেষে মন্দির সরিয়ে নেওয়া হয়। এই বছর মন্দিরটি সরিয়ে না নেওয়ায় রেল কর্তৃপক্ষ মন্দির কমিটিকে মৌখিক ও লিখিতভাবে নোটিশ দেয়। মন্দির কমিটি প্রতিমা ও মন্দির সরিয়ে নেওয়ায় রেল কর্তৃপক্ষ মন্দিরটি উচ্ছেদ করেছে।’’

তিনি বলেন, ‘‘মন্দির উচ্ছেদের সময় প্রতিমা ভেঙে ফেলার ঘটনায় আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি। আগামীতে বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে খিলক্ষেত এলাকার সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি স্থায়ী মন্দির করে দেওয়া হবে।’’

সারাবাংলা/এজেড/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো