Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টাঙ্গাইলে ওয়াকফের জায়গায় মডেল মসজিদ নির্মাণের দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ জুন ২০২৫ ১৪:৪৩ | আপডেট: ৩০ জুন ২০২৫ ১৪:৪৭

সরকারি কলেজ চত্বরে মডেল মসজিদ নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।

টাঙ্গাইল: জেলার নাগরপুরে ওয়াকফের জায়গায় মডেল মসজিদ নির্মাণ না করে সরকারি কলেজ চত্বরে মডেল মসজিদ নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।

সোমবার (৩০ জুন) দুপুরে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোডে এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

এ সময় এলাকাবাসী অভিযোগ করেন, ২০১৮ সালে নাগরপুরে মডেল মসজিদ নির্মাণের প্রস্তাবনা আসে ৪০ শতাংশ জায়গায় এই মসজিদ নির্মাণের পরিকল্পনা করা হয়। নিয়ম অনুয়ায়ী কমপক্ষে ৪০ শতাংশ জায়গা ইসলামি ফাউন্ডেশনের নামে রেজিষ্ট্রেশন করে দেওয়ার বিধান রয়েছে। সে অনুয়ায়ী, নাগরপুর ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষ তাদের জমি ইসলামি ফাউন্ডেশনের নামে ওয়াকফ করে দেয়। এরপর সংসদ নির্বাচনে আহসানুল ইসলাম টিটু এমপি নির্বাচিত হলে মসজিদটি অন্যত্র নির্মানের উদ্দেশ্য নেন। কিন্তু শর্ত অনুযায়ী জায়গায় পাওয়া না গেলে তা নির্মাণ করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

সম্প্রতি স্থানীয় কতিপয় বিএনপি নেতা নাগরপুর নাগরপুর সরকারি কলেজ চত্বরে মডেল মসজিদ নির্মাণের উদ্যোগ নেয়। ভিত্তিফলক নির্মাণ করে টাঙ্গাইলের জেলা প্রশাসককে গত ২৬ জুন বৃহস্পতিবার উদ্ভোধনের জন্য আমন্ত্রণ জানানো হয়। কিন্তু অজ্ঞাত কারণে জেলা প্রশাসক শরিফা হক ভিত্তিফলক উন্মোচন করেননি। এদিকে বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মডেল মসজিদের জন্য ওয়াকফের জায়গা থাকা স্বত্বেও এভাবে কলেজ চত্বরে মসজিদ নির্মাণের বিষয়টি নাগরপুরের সাধারণ মানুষ মেনে নিচ্ছে না।

এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা এবং সরকারি কলেজে চত্বরে এভাবে মডেল মসজিদ নির্মাণের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এলাকাবাসীর পক্ষে মানববন্ধনে বক্তব্য দেন, প্রস্তুাবিত মডেল মসজিদ কমিটির সভাপতি সাবেক ইউপি সদস্য মো. তাজউদ্দীন, শিক্ষক মো. মিজানুর রহমান মিজান, স্থানীয় স্কুলের প্রধান শিক্ষক আজিজুর রহমান, স্থানীয় কলেজের শিক্ষার্থী শাহাদত হোসেন প্রমুখ।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো