Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নেত্রকোনায় বৃদ্ধ নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ জুন ২০২৫ ১৬:৫৪ | আপডেট: ৩০ জুন ২০২৫ ১৬:৫৬

প্রতীকী ছবি

নেত্রকোনা: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় জোবেদা খাতুন নামে ৭২ বছর বয়সী এক বৃদ্ধ মহিলার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে জোবেদা খাতুন পক্ষাঘাত রোগে আক্রান্ত ছিলেন।

জোবেদা খাতুন মোহনগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ড টেংগাপাড়া কলেজ রোডের মো. মিছিল মিয়ার স্ত্রী।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৩০ জুন) আনুমানিক ভোর ৫টা থেকে ৬টার মধ্যে জোবেদা খাতুনকে বসত ঘর সংলগ্ন পুকুর পাড়ে আম গাছে ঝুলন্ত অবস্থায় দেখে এলাকাবাসী। ফজরের নামায আদায় করে তিনি সকলের অজান্তেই ঘর থেকে বের হয়ে যান। তিনি ছোট মেয়ে রত্নার বাড়িতে বসবাস করতেন।

খবর পেয়ে সোমবার (৩০ জুন) দুপুরে মোহনগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

জানতে চাইলে মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, নিহতের মরদেহ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশের পর মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো