Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সুনামগঞ্জ সীমান্তে এক মাসে ১৪ কোটি ৮৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ জুন ২০২৫ ১৭:৫৫ | আপডেট: ৩০ জুন ২০২৫ ১৮:০০

বিজিবির জব্দ করা ভারতীয় পণ্য।

সুনামগঞ্জ: সুনামগঞ্জ সীমান্ত পথ দিয়ে অবৈধভাবে পাচার হয়ে আসা লেহেঙ্গা, শাড়িসহ সাড়ে ৫ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (৩০ জুন) মধ্যরাতে সদর উপজেলার রঙ্গারচর সীমান্তের একটি পরিত্যক্ত গোদামে টাস্কফোর্সের অভিযানে এসব পণ্য জব্দ হয়।

সোমবার (৩০ জুন) দুপুরে প্রেস ব্রিফিং করে এসব তথ্য জানানো হয়। ২৮ বিজিবি সুনামগঞ্জের ৯০ কিলোমিটার সীমান্তে বিজিবি আগের চেয়ে অনেক বেশি তৎপর। এর ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টাস্কফোর্সের অভিযান চালিয়ে পরিত্যক্ত গোদাম থেকে ভারতীয় উন্নতমানের শাড়ির চালান জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য সাড়ে ৫ কোটি টাকা। গত এক মাসে বিজিবি সাড়ে ১৪ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ করতে সক্ষম হয়েছে।

বিজ্ঞাপন

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির বলেন, ঊর্ধ্বতন সদর দফতরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আটক ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, কসমেটিক্স ও চকলেট জব্দ করা হয়েছে। তিনি গত একমাসে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) ১৪ কোটি ৮৪ লাখ ৬৭ হাজার টাকার বিভিন্ন প্রকার ভারতীয় মালামাল আটক করে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো