Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রিকশা চালিয়ে জার্মান রাষ্ট্রদূতের হৃদয় ছোঁয়া বিদায়ী শুভেচ্ছা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৩০ জুন ২০২৫ ১৯:১২ | আপডেট: ৩০ জুন ২০২৫ ২৩:০৫

সস্ত্রীক জার্মান রাষ্ট্রদূত অখিম ট্রস্টার। ছবি: সংগৃহীত

ঢাকা: ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত অখিম ট্রস্টার সস্ত্রীক রিকশা চালিয়ে হৃদয় ছোঁয়া বিদায়ী শুভেচ্ছা জানিয়েছেন।

সোমবার (৩০ জুন) তিনি বাংলাদেশের নাগরিকদের শুভেচ্ছা জানান।

ঢাকার জার্মান দূতাবাসের ফেসবুক পোস্টে এক ভিডিও বার্তায় দেখা যায়, ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত অখিম ট্রস্টার লুঙ্গি পরে মাথায় গামছা বেঁধে সস্ত্রীক রিকশা চালিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন।

শুভেচ্ছা বার্তায় জার্মান রাষ্ট্রদূত অখিম ট্রস্টার বলেন, ‘বাংলাদেশে চার বছর খুব চমৎকার সময় কাটানোর পর ঢাকা থেকে বিদায় নিচ্ছি। বার্লিন থেকে ঢাকা মাত্র সাত হাজার কিলোমিটার দূরত্বে।’

ঢাকা থেকে বিদায়ের আগে জার্মান রাষ্ট্রদূত অখিম ট্রস্টার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। সে সময় দু’দেশের মধ্যে সম্পর্ক আরও গভীরের বার্তা দেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/একে/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো