Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নতুন ছাত্রীদের বরণ করে নিচ্ছেন ছাত্রদলের নেত্রীরা

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ জুন ২০২৫ ২০:৪৫

নবীনদের বরণ করে নিচ্ছে ছাত্রদলের নেত্রীরা।

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে হলে নবাগত ছাত্রীদের বরণ করে নিচ্ছেন ছাত্রদলের নেত্রীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ সেশনের ভর্তি পরীক্ষা শুরু পর থেকেই তাদের বরণ চলছে।

সোমবার (৩০ জুন) ছাত্রদলের নেত্রী তাওহিদা সুলতানা, তাসনিয়া জান্নাত চৌধুরী ও জাকিয়া সুলতানা ছাত্রীদের স্বাগত জানিয়ে ফুল, কলম ও শিক্ষাসামগ্রী দিয়ে বরণ করে নেন।

এ ছাড়া উপস্থিত নেত্রীরা নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষা জীবন পরিচালনা করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

সকালে দেখা যায়, বাংলাদেশ কুয়েত-মৈত্রী হল শিক্ষার্থীদের বরণ করে নেন ছাত্রদলের নেত্রী জান্নাতুল ফেরদৌস পুতুল।

বিজ্ঞাপন

এ বিষয়ে পুতুল বলেন, নবীন শিক্ষার্থীদের মধ্যে জাতীয়তাবাদী আদর্শ ছড়িয়ে দিতে ও ছাত্রদলের বিভিন্ন ইতিবাচক সম্পর্কে জানাতে আমরা আয়োজন করেছি। আমরা সবসময় শিক্ষার্থীদের জন্য কাজ করে যাব।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেন ছাত্রদলের ছাত্রী বিষয়ক সম্পাদক চেমন ফারিয়া মেঘলা এবং শ্রাবণী আক্তার। এ ছাড়া শামসুন্নাহার হলেও নারী শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো