Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ৩১ হাজার ভবন ধ্বংসের দাবি

আন্তর্জাতিক ডেস্ক
৩০ জুন ২০২৫ ২৩:২৯ | আপডেট: ১ জুলাই ২০২৫ ০৯:২৫

ছবি: সংগৃহীত

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইসরায়েলের অন্তত ৩১ হাজার ভবন এবং ৪ হাজার গাড়ি ধ্বংস বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইরানের সংবাদ ওয়েবসাইট দেফা প্রেস।

সোমবার (৩০ জুন) রাশিয়ার বার্তা সংস্থা তাস এর বরাত দিয়ে এ সংবাদ প্রকাশ করা হয়েছে।

দেফা প্রেসের তথ্যানুসারে, সাম্প্রতিক সংঘাতে ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ওপর ব্যাপক এবং অপূরণীয় ক্ষতি সাধন করেছে, যা ক্ষয়ক্ষতির এই পরিসংখ্যান থেকে স্পষ্ট।

গত ১৩ জুন ইসরায়েল ইরানের বিরুদ্ধে আগ্রাসী যুদ্ধ শুরু করে। টানা ১২ দিন ধরে তারা ইরানের সামরিক, পারমাণবিক এবং আবাসিক এলাকায় হামলা চালায়। এর প্রতিক্রিয়ায়, ২২ জুন যুক্তরাষ্ট্রও এই সংঘাতে যোগ দেয় এবং ইরানের নাতাঞ্জ, ফোরদো ও ইসফাহানের তিনটি পারমাণবিক কেন্দ্রে সামরিক হামলা চালায়।

বিজ্ঞাপন

মার্কিন হামলার পরপরই ইরানি সামরিক বাহিনী শক্তিশালী পালটা আক্রমণ শুরু করে। ইসলামিক রেভল্যুশন গার্ডস কর্পস অ্যারোস্পেস ফোর্স ‘অপারেশন ট্রু প্রমিজ ৩’ এর অংশ হিসেবে ইসরায়েলের বিরুদ্ধে ২২ দফায় পালটা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এই হামলায় অধিকৃত অঞ্চলের শহরগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

এ ছাড়াও, যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানি সশস্ত্র বাহিনী পশ্চিম এশিয়ার বৃহত্তম আমেরিকান সামরিক ঘাঁটি, কাতারের আল-উদেদ বিমান ঘাঁটিতেও ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

অবশেষে গত ২৪ জুন থেকে কার্যকর হওয়া একটি যুদ্ধবিরতি চুক্তি এই সংঘাতের অবসান ঘটিয়েছে।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো