অনেক বছরের প্রথা ভেঙে এবারই ৩২ দলের বড় পরিসরে আয়োজন করা হয়েছে ক্লাব বিশ্বকাপ। গ্রুপ পর্ব ও শেষ ১৬ এর লড়াই শেষে ৮ দল পৌঁছে গেছে কোয়ার্টার ফাইনালে। শেষ ৮ এর লড়াইয়ে কে কার প্রতিপক্ষ, চলুন জেনে নেওয়া সেটাই।
৫ জুলাই প্রথম কোয়ার্টার ফাইনালে রাত ১ টায় লড়বে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্স ও সৌদি প্রো লিগের ক্লাব আল হিলাল। ম্যাচটি অনুষ্ঠিত হবে ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে।
৫ জুলাই দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি এবারের আসরে চমক দেখানো ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস ও ইংলিশ ক্লাব চেলসি। লিংকন ফাইনান্সিয়াল স্টেডিয়ামে সকাল ৭টায় লড়বে দুই দল।
৫ জুলাই রাত ১০টায় তৃতীয় কোয়ার্টার ফাইনালে লড়বে দুই জায়ান্ট ক্লাব। হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএসজি ও জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। ম্যাচটি হবে মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে।
৬ জুলাই রাত ২টায় শেষ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ও জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড। ম্যাচটি হবে মেটলাইফ স্টেডিয়ামে।
৯ ও ১০ জুলাই হবে দুটি সেমিফাইনাল। ১৪ জুলাই মেটলাইফ স্টেডিয়ামে হবে এবারের আসরের ফাইনাল।