Saturday 19 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিলেটে পাথর শ্রমিকদের সড়ক অবরোধ: পর্যটকদের গাড়ি ভাঙচুর, আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ জুলাই ২০২৫ ০৯:৫৮

বালু-পাথর শ্রমিকরা সড়ক অবরোধ করে পাঁচটি গাড়িতে হামলা ও ভাঙচুর চালায়।

সিলেট: জেলার কোম্পানীগঞ্জ উপজেলার বালু-পাথর শ্রমিকরা সড়ক অবরোধ করে পর্যটকবাহী গাড়িসহ অন্তত পাঁচটি গাড়িতে হামলা ও ভাঙচুর চালায়।

এ সময় শ্রমিকদের হামলায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেস্বর এলাকার একই পরিবারের তিনজন পর্যটক আহত হন। এ ঘটনায় জড়িত দুইজনকে আটক করেছে কোম্পানিগঞ্জ থানা পুলিশ।

মঙ্গলবার (১ জুলাই) সিলেটের কোম্পানীগঞ্জ-টুকেরবাজার প্রধান সড়কে এই ঘটনা ঘটে।

জানা যায়, সিলেট জেলা পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা কর্মবিরতির কর্মসূচি, গণ অনশন ও অবস্থান কর্মসূচি দ্বিতীয় দিনের মত কোম্পানীগঞ্জ উপজেলার সকল বালু-পাথর শ্রমিকদের নিয়ে সকাল ১০টা থেকে উপজেলা পরিষদের সামনে অনুষ্টিত হয়।

বিজ্ঞাপন

দীর্ঘ ৫ ঘণ্টার কর্মসূচি শেষে আন্দোলনকারীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে সিলেট- কোম্পানীগঞ্জ-টুকেরবাজার সড়কে এসে লাটি-সোটা, বাশ, বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান নেন এবং নানা স্লোগান দিতে থাকেন।

এক পর্যায়ে আন্দোলনকারীরা সড়ক অবরোধ করে সাদাপাথর যাওয়ার পথে
চলাচলকারী একটি পর্যটকবাহী বাস, দুইটি প্রাইভেট কার, দুইটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করেন। এ সময় সিলেট-কোম্পানিগঞ্জ সড়ক দীর্ঘ দেড় ঘণ্টা অবরোধ করে রাখে আন্দলোনকারীরা।

খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে হামলাকারী দুইজনকে আটক করে নিয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে সেনাবাহিনীর ২টি প্লাটুন ও কোম্পানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে হয়।

কোম্পানিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান ভাঙচুরের কথা স্বীকার করে সারাবাংলাকে বলেন, ‘পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। আমরা দুইজনকে আটক করে রেখেছি।’

গাড়ি ভাঙচুরের বিষয়ে তিনি বলেন, ‘আমরা এখনো কোনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, সিলেট জেলা পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা কর্মবিরতির কর্মসূচির অংশ হিসেবে আজ দ্বিতীয় দিন জেলার কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর এলাকায় গণ অনশন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন নেতারা।

তারা সিলেটের সকল পাথর কোয়ারীর ইজারা স্থগিতাদেশ প্রত্যাহার ও ট্রাক শ্রমিকদের হয়রানি ও সকল ক্রাশার মালিকদেরকে ব্যবসার সুযোগ এবং বিদ্যুৎ মিটার পূণরায় ফেরত দেওয়ার দাবীতে গণ অনশন ও অবস্থান কর্মসূচি পালন করছেন।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো