Saturday 19 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৬ জেলায় তীব্র ঝড়ের আভাস

স্টাফ করেসপন্ডেন্ট
২ জুলাই ২০২৫ ১৩:৫৯

ঝড়ের আভাস। ছবি: সংগৃহীত

ঢাকা: দেশের ৬ জেলায় ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এসব এলাকায় বজ্রসহ বৃষ্টি ও অস্থায়ী দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বুধবার (২ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানায় আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অফিস জানায়, আজ সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব/দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

সকালে ঢাকার পূর্বাভাসে দেওয়া তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আদ্রতার পরিমাণ ছিল ৯০ শতাংশ। সর্বশেষ ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে মাত্র ৩ মিলিমিটার। আর মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

সারাবাংলা/এফএন/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো