Saturday 19 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘জুলাইকে সত্য ও সততার ওপর বাঁচিয়ে রাখতে হবে’

স্টাফ করেসপন্ডেন্ট
২ জুলাই ২০২৫ ২২:৫৫ | আপডেট: ৩ জুলাই ২০২৫ ১৪:৩১

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। ছবি: সংগৃহীত

ঢাকা: জুলাইকে সত্য ও সততার ওপর বাঁচিয়ে রাখতে হবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেন, মিথ্যা ও একপাক্ষিক ইতিহাস জুলাইয়ের শক্তিকে বিভক্ত করবে।

বুধবার (২ জুলাই) রাশেদ খান তার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এ মন্তব্য করেন।

পোস্টে রাশেদ খান লেখেন, জুলাই সনদ… ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ২০২৪ সালে আবারও ৩০ শতাংশ কোটা ফিরিয়ে আনার ষড়যন্ত্রের প্রতিবাদে ‘১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবি’তে আন্দোলন শুরু হয়।

‘এরপর হাসিনার নির্দেশনায় পুলিশ গুলি চালিয়ে নির্বিচারে মানুষ হত্যা শুরু করলে হত্যার প্রতিবাদে জনগণ রাজপথে নামলে গণঅভ্যুত্থান রচিত হয়।’

বিজ্ঞাপন

তিনি লেখেন, “এখন জুলাই সনদ চাওয়া হচ্ছে। বিষয়টি ইতিবাচক। কিন্তু ইতোপূর্বে যে খসড়া জুলাই সনদ উপদেষ্টাদের পক্ষ থেকে রাজনৈতিক দলকে দেওয়া হয়েছিলো, সেখানে ‘কোটা সংস্কার আন্দোলন’ শব্দ পর্যন্ত রাখা হয়নি।”

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, ‘ইতিহাসকে নিজেদের মতো তৈরি করার একটা প্রচেষ্টা সেখানে ছিল। যা প্রতারণা ও ইতিহাস বিকৃতির শামিল। জুলাই সনদে ধারাবাহিক সংগ্রামের প্রকৃত ইতিহাস থাকতে হবে। হাসিনার বিরুদ্ধে একটা দীর্ঘ সংগ্রামের শেষ পরিণতি লাভ করে জুলাই মাসে।’

রাশেদ খান বলেন, ‘এই জুলাইকে সত্য ও সততার ওপর বাঁচিয়ে রাখতে হবে। মিথ্যা ও একপাক্ষিক ইতিহাস জুলাইয়ের শক্তিকে বিভক্ত করবে।’

সারাবাংলা/এফএন/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো