Saturday 19 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুমিল্লায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অস্ত্রসহ গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ জুলাই ২০২৫ ০৮:২৭ | আপডেট: ৪ জুলাই ২০২৫ ০৮:৩০

কুমিল্লা: কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাচঁথুবী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খোকন মিয়াকে অস্ত্রসহ (৫৫) গ্রেফতার করেছে সেনাবাহিনী।

শুক্রবার (৪ জুলাই) ভোর ৫টার দিকে উপজেলার চাঁনপুর নাজির মসজিদ রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি খোকন মিয়া সদর উপজেলার পাচঁথুবী ইউনিয়নের মৃত ইউনুস মিয়ার ছেলে।

জানা গেছে, সেনাবাহিনী গোপন সংবাদে ভিত্তিতে অভিযান চালিয়ে বিএনপি নেতা খোকন মিয়াকে গ্রেফতার করে। এসময় একটি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলাম বলেন, অস্ত্রসহ আসামি গ্রেফতারের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো