Saturday 19 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইরান থেকে দেশে ফিরছেন আরও ৩০ বাংলাদেশি

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৫ জুলাই ২০২৫ ০৯:৫৮ | আপডেট: ৫ জুলাই ২০২৫ ০৯:৫৯

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ফইল ছবি।

ঢাকা: ইরান থেকে প্রথম ধাপে ২৮ জনকে দেশে পাঠানোর পরে নতুনভাবে ৩০ বাংলাদেশিকে ফেরত আনা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে বিমানপথে এয়ার অ্যারাবিয়ার মাধ্যমে ইরান থেকে ৭ জুলাই রওনা হয়ে শারজাহ হয়ে আগামী ৮ জুলাই ঢাকায় পৌঁছাবেন তারা। এছাড়াও ৩০ জনের আরেকটি গ্রুপকে ১৩ জুলাই পাঠানোর প্রস্তুতিও নেওয়া হচ্ছে। টিকেট প্রাপ্তি সাপেক্ষে তৃতীয় গ্রুপ ঢাকায় ফিরবে বলে জানিয়েছেন তেহরানে বাংলাদেশের রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান চৌধুরী।

তবে ইরানের পরিস্থিতি আগের চেয়ে ভালো জানিয়ে তিনি বলেন, ‘তেহরানে বিমানবন্দর এখনও চালু হয়নি। রাজধানী থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে মাশাদ শহর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হয়েছে। সেখানে পৌঁছাতেও প্রায় ১৫ ঘণ্টা লাগতে পারে। সেজন্য ৬ জুলাই ৩০ জনের গ্রুপটি তেহরান থেকে রওনা হবে। এজন্য নিরাপত্তা কর্তৃপক্ষের সঙ্গেও আমরা যোগাযোগ করেছি।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, এর আগে ২৮ জনের প্রথম বাংলাদেশি গ্রুপ প্রায় ৩ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে পাকিস্তান হয়ে গত ১ জুলাই ঢাকায় পৌঁছায়।

ইরানে প্রায় ২ হাজারের মতো বাংলাদেশি রয়েছে। এদের মধ্যে যারা অবৈধভাবে অবস্থান করছে তাদের একটি বড় অংশ ফেরত আসার চেষ্টা করছে। এরইমধ্যে অবৈধভাবে অবস্থান করা প্রায় ২০০ বাংলাদেশি দেশে ফেরত আসার ট্রাভেল পারমিটের জন্য আবেদন করেছে বলে জানিয়েছে একটি সূত্র।

ওই সূত্র জানায়, বর্তমানে ইরান কর্তৃপক্ষ অবৈধদের থাকার বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে। এর মধ্যে বাড়ি ভাড়া না দেওয়া এবং কজের সুযোগ না থাকার বিষয়ও রয়েছে। ফলে অনেকে ফেরত যাওয়ার জন্য চেষ্টা করছে।

তিনি বলেন, প্রক্রিয়া অনুসরণ করে ট্রাভেল পারমিট ইস্যু করার নিয়ম আছে। যদি পাসপোর্ট থাকে তবে প্রক্রিয়াটি দ্রুত শেষ করা যায়। যদি পাসপোর্ট না থাকে তবে, তাদের বিস্তারিত তথ্য দেশে পাঠিয়ে সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যাচাই করা হয় এবং সেক্ষেত্রে সময় বেশি লাগে।

আশা করা যায়, যেসব অবৈধ বাংলাদেশি ইরান থেকে আসতে চাইছে তাদের দ্রুত ফেরত পাঠানো সম্ভব হবে বলে তিনি জানান।

সারাবাংলা/একে/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো