Saturday 19 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সন্ত্রাস-চাঁদাবাজ নির্মূলে নোয়াখালী বিএনপির জিরো টলারেন্স ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ জুলাই ২০২৫ ১৫:১৭ | আপডেট: ৬ জুলাই ২০২৫ ১৫:১৯

নোয়াখালী জেলা আইনজীবি সমিতিতে বিএনপির আয়োজিত মতবিনিময় সভা।

নোয়াখালী: একটি রাজনৈতিক গোষ্ঠি বিএনপির বিরুদ্ধে অন্যায় ও অপপ্রচারে লিপ্ত হয়ে পরিকল্পিত ঘটনা ঘটিয়ে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর ঢালাওভাবে দায় চাপানোর চেষ্টা করছে বলে দাবি করেছে নোয়াখালী জেলা বিএনপি।

তারা জানায়, দখলদার, চাঁদাবাজ, কিশোরগ্যাং, লুটপাটকারীর সঙ্গে বিএনপির কোন সম্পর্ক নাই। জেলায় সন্ত্রাস-চাঁদাবাজ, দখল ও লুটপাট নির্মূলে জিরো টলারেন্স ঘোষণা করেছে দলটির নেতারা।

রোববার (৬ জুলাই) দুপুরে নোয়াখালী জেলা আইনজীবি সমিতির হলরুমে জেলা বিএনপির আয়োজনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এঘোষণা দেন জেলা বিএনপি।

মতবিনিময় সভায় জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোর সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন, জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম হায়দার বিএসসি, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট এবিএম জাকারিয়া, জেলা আইনজীবি ফোরামের সাধারণ সম্পাদক রবিউল হাসান পলাশসহ দলীয় নেতাকর্মীরা।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো