Saturday 19 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টেকনাফে যৌথ বাহিনীর অভিযান, গুলি ও মাদকসহ অপহৃত উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ জুলাই ২০২৫ ১৬:১৩ | আপডেট: ৬ জুলাই ২০২৫ ১৬:১৬

উদ্ধার হওয়া অপহৃত এবং জব্দ অস্ত্র-মাদক।

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে পাহাড়ের আস্তানায় ডাকাত ও অপহরণকারিদের সাথে যৌথ বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে বেশ কিছু দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদকসহ অপহৃত একজনকে উদ্ধার করা হয়েছে।

রোববার (৬ জুলাই) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, কোস্টগার্ড টেকনাফ স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার সালাহউদ্দিন রশীদ তানভীর।

উদ্ধার মো. সোহেল (২০) টেকনাফ পৌরসভার নতুন পল্লান পাড়ার জাহাঙ্গীর আলমের ছেলে।

লে. কমান্ডার সালাহউদ্দিন রশীদ তানভীর বলেন, শনিবার (৫ জুলাই) মধ্যরাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা সংলগ্ন পাহাড়ি এলাকায় একদল দূর্বৃত্ত বিপুল পরিমান অস্ত্রসহ অবস্থানের খবর পায় আইন-শৃঙ্খলা বাহিনী। পরে কোস্টগার্ড ও পুলিশের একটি যৌথদল সেখানে অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছালে দূর্বৃত্তরা উপস্থিতি টের পেয়ে আইন শৃংখলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে অর্তকিত এলোপাতাড়ী গুলিবর্ষণ ছুড়তে থাকে। আত্মরক্ষার্থে আইন শৃংখলা বাহিনীর সদস্যরাও পালটা গুলি ছুড়ে। গোলাগুলির এক পর্যায়ে দূর্বৃত্তরা রাতের অন্ধকারে গহীন পাহাড়ের দিকে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘পরে দূর্বৃত্তদের গোপন আস্তানায় তল্লাশি চালিয়ে ১টি জি-৩ রাইফেল, ২টি বিদেশি পিস্তল, ৩টি দেশীয় তৈরি বন্দুক, ৩ হাজার ১০০টি রাইফেলের গুলি, ১৪টি পিস্তলের গুলি, ১ কেজি ক্রিস্টাল মেথ আইস ও ৪ লিটার দেশি মদ উদ্ধার করা হয়। এ সময় দূর্বৃত্ত চক্রের হাতে জিম্মি থাকা একজনকে উদ্ধার করা হয়েছে।’

উদ্ধার করা অস্ত্রগুলো টেকনাফ থানায় হস্তান্তর করে মামলার প্রস্তুতি চলছে বলে জানান কোস্টগার্ডের এস স্টেশন কর্মকর্তা।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো