Saturday 19 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩১৭ জন

স্টাফ করেসপন্ডেন্ট
৬ জুলাই ২০২৫ ১৭:১৮

ফাইল ছবি: ডেঙ্গু

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৩১৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে পুরুষ ১৯৫ জন এবং নারী ১২২ জন।

রোববার (৬ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২৭ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭০ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫২, ঢাকা উত্তর সিটিতে ২৬, ঢাকা দক্ষিণ সিটিতে ২২, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩ জন এবং ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

বিজ্ঞাপন

চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সবমিলিয়ে ১২ হাজার ২৭১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪৫ জনের।

এর আগে, গতকাল মঙ্গলবার দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৯৪ জন হাসপাতালে ভর্তি হন। এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল। ওই বছর মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল এক লাখ ১২ হাজার ১৪ জন। এছাড়া, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৪০ জন।

সারাবাংলা/এমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো