Saturday 19 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পবিত্র আশুরা উপলক্ষ্যে রাজবাড়ীতে শোক মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ জুলাই ২০২৫ ১৭:৩২

রাজবাড়ী খানকা শরীফ (বড় মসজিদ) থেকে শোক মিছিল বের হয়।

রাজবাড়ী: আজ ১০ মহররম, পবিত্র আশুরা। ইসলাম ধর্মাবলম্বীদের কাছে এই দিনটি শোক ও ত্যাগের মহিমা নিয়ে আসে। ৬১ হিজরির এই দিনে ফোরাত নদীর তীরে কারবালার ময়দানে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর নাতি ইমাম হোসেন (রা.) নিহত হন।

পবিত্র আশুরা উপলক্ষ্যে কারবালার শোকাবহ ঘটনাকে স্মরণ করে প্রতি বছরের মতো এবারও রাজবাড়ীতে আঞ্জুমান-ই-কাদেরীয়ার উদ্যোগে এক শোক মিছিল অনুষ্ঠিত হয়েছে। এই মিছিলে ধর্মপ্রাণ মুসলমানরা ইমাম হোসেন (রা.)-এর আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

রোববার (৬ জুলাই) সকাল ১০টায় রাজবাড়ী খানকা শরীফ (বড় মসজিদ) থেকে শোক মিছিলটি বের হয়ে মিছিলটি শহরের প্রধান সড়ক ও রাজবাড়ী বাজার প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।

বিজ্ঞাপন

শোক মিছিলে জেলার বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ অংশ নেয়। মিছিলে অনেকে কালো পোশাকে ছিলেন এবং অনেকের হাতে ছিল কারবালার স্মৃতিবাহী প্রতীক— আলাম, নিশান, বেস্তা ও বইলালাম। অংশগ্রহণকারীদের নিরাপত্তায় শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং আঞ্জুমান-ই- কাদেরীয়ার পক্ষ থেকে স্বেচ্ছাসেবক কাজ করে।

মিছিলে অংশগ্রহণকারী জুয়েল বলেন, ‘এই দিনটি আমাদের জন্য গভীর শোকের। ইমাম হোসেন ও তার পরিবারের শহিদ হওয়ার ঘটনাকে আমরা চিরদিন স্মরণে রাখি। প্রতিবছর এই মিছিলে অংশ নিয়ে তাদের ত্যাগের প্রতি শ্রদ্ধা জানাই।’

শোক র‌্যালী শেষে খানকা শরীফ বড় মসজিদ প্রাঙ্গণে হযরত ইমাম হোসাইন (রা.) সহ কারবালা প্রান্তরে ইয়াজিদের বাহিনীর হাতে শাহাদতবরণকারী সকল শহিদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন খানকা শরীফ বড় মসজিদের ইমাম হাফেজ মো. শাহজাহান।

খানকা শরীফ বড় মসজিদের ইমাম হাফেজ মো. শাহজাহান বলেন, ‘কারবালার প্রান্তরে ইমাম পরিবারকে যারা নৃশংস ভাবে হত্যা করেছিল, তাদের প্রতি ধিক্কার, ঘৃণা জানানোর পূর্ব লক্ষণই হলো শোক র‍্যালী।’

শোক মিছিলে আঞ্জুমান-ই-কাদেরীয়ার কেন্দ্রীয় কমিটির ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান ও ঢাকা আঞ্জুমান-ই কাদেরীয়ার সভাপতি মাহবুবুল আলম দুলাল, রাজবাড়ী আঞ্জুমান-ই-কাদেরীয়া জেলা শাখার সভাপতি (ভারপ্রাপ্ত) ও বিশিষ্ট ব্যবসায়ী নাসিম শফি, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল জলিল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রশিদ মোল্লা, ট্রেজারার গোলাম পাঞ্জাতুন লালটু, অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার মো. দলিল উদ্দিন দুলাল, সদস্য আব্দুল আজিজ কাদেরী খোকন, বীর মুক্তিযোদ্ধা মো. আবু তালেব, মো. জাকির হোসেন, মো. কুদরত-ই মওলা পান্না, খোন্দকার মাহমুদুল হক জুয়েল, মোহাম্মদ আমিন উদ্দিন শেখ, খানকা শরীফ জামে মসজিদের (বড় মসজিদের) ইমাম হাফেজ মো. শাজাহান, রাজবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম এ খালেদ পাভেল, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানসহ জেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা আঞ্জুমান-ই-কাদেরীয়ার প্রায় ২৫ হাজারের বেশি ভক্ত-মুরীদান এই শোক মিছিলে অংশগ্রহণ করেন।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো