Saturday 19 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডুজার আয়োজনে ‘মৌসুমী ফল উৎসব-১৪৩২’ অনুষ্ঠিত

ঢাবি করেসপন্ডেন্ট
৮ জুলাই ২০২৫ ০৯:০৫

মৌসুমী ফল উৎসব-১৪৩২।

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) আয়োজনে মৌসুমী ফল উৎসব-১৪৩২ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এ আয়োজনে ডুজা সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহাদী হাসানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড নিয়াজ আহমদ খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর ড সাইফুদ্দিন আহমেদ এবং ডুজার সম্মানিত সাবেক ও বর্তমান সদস্যরা।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড নিয়াজ আহমদ খান এ আয়োজনের জন্যে ডুজাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন,”ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি সবসময়ই এমন আয়োজন করে থাকে। যার ফলে আমরা সকলেই একত্রিত হতে পারি। দেশীয় ফল নিয়ে এমন আনন্দঘন উৎসব আয়োজন করায় সাংবাদিক সমিতির সকলকে ধন্যবাদ।”

বিজ্ঞাপন

উপ-উপাচার্য (প্রশাসন) সায়মা হক বিদিশা বলেন,”দেশীয় ফলের উৎসব আয়োজনের বিষয়টি খুবই দারুণ। এই সময়ে দেশীয় ফলকে নিয়ে সাংবাদিক সমিতি উৎসব করায় আমরা বেশ আনন্দিত। এসব অনুষ্ঠানের মাধ্যমে আমাদের দেশীয় ফল খাওয়ার উপকারীতা সম্পর্কে জানতে পারি। যা অবশ্যই প্রশংসার দাবিদার।”

সারাবাংলা/কেকে/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো