Saturday 19 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

উখিয়ায় নিখোঁজ ইউপি সদস্য কামালের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ জুলাই ২০২৫ ১৭:৫৭

নিহত ইউপি সদস্য কামাল হোসেন

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় নিখোঁজ ইউপি সদস্য কামাল হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মনখালী খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত কামাল হোসেন জালিয়াপালং ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। তিনি ওই ইউনিয়নের সিদ্দিক আহমদের ছেলে।

নিহতের স্বজন লুৎফুর রহমান কাজল বলেন, সোমবার রাত ১১ টার পর বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিলেন কামাল হোসেন। মঙ্গলবার দুপুরে মনখালী খালে মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফ হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কারা, কীভাবে এ ঘটনা ঘটিয়েছে এব্যাপারে তদন্ত চলছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো