Saturday 19 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৪৬তম বিসিএস পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা

স্টাফ করেসপন্ডেন্ট
৮ জুলাই ২০২৫ ২২:০৬

ঢাকা: ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে আগামী ২৪ জুলাই, চলবে ৩ আগস্ট পর্যন্ত। এছাড়া পদ সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০-২১ আগস্ট। এ পরীক্ষা ঘিরে বিশেষ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে পিএসসি এ নির্দেশনা প্রদান করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষা হলে বই-পুস্তক, সব ধরনের ঘড়ি, মোবাইল, সায়েন্টিফিক/প্রোগ্রামেবল ক্যালকুলেটর, সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক বা ক্রেডিট কার্ড-সদৃশ কোনও ডিভাইস, গহনা, ব্রেসলেট ও ব্যাগ আনা সম্পূর্ণ নিষিদ্ধ। নিষিদ্ধ সামগ্রীসহ কোনও প্রার্থী পরীক্ষা হলে প্রবেশ করতে পারবেন না। পরীক্ষা হলের গেটে নির্বাহী ম্যাজিস্ট্রেট-পুলিশের উপস্থিতিতে প্রবেশপত্র এবং মেটাল ডিটেক্টরের সাহায্যে মোবাইল ফোন, ঘড়ি, ইলেকট্রনিক ডিভাইসসহ নিষিদ্ধ সামগ্রী তল্লাশির মধ্য দিয়ে প্রার্থীদের পরীক্ষা হলে প্রবেশ করতে হবে।

বিজ্ঞাপন

পরীক্ষার দিন বর্ণিত নিষিদ্ধ সামগ্রী সঙ্গে না আনার জন্য সব প্রার্থীর মোবাইলে এসএমএস পাঠানো হবে। এসএমএসের নির্দেশনা অনুসরণ করতে হবে। পরীক্ষার সময় প্রার্থীদের কানের ওপর কোনও আবরণ রাখা যাবে না, কান খোলা রাখতে হবে। কানে কোনও ধরনের হিয়ারিং এইড ব্যবহারের প্রয়োজন হলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শপত্রসহ আগেই কমিশনের অনুমোদন নিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষার হলে কোনও প্রার্থীর কাছে নিষিদ্ধ সামগ্রী পাওয়া গেলে তা বাজেয়াপ্তসহ বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪-এর বিধি ভঙ্গের কারণে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিলসহ ভবিষ্যতে সরকারি কর্ম কমিশনের সব নিয়োগ পরীক্ষার জন্য তাকে অযোগ্য ঘোষণা করা হবে।

এছাড়া, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইন অনুযায়ী কোনও অপরাধ সংঘটন করলে বা সংঘটনে সহায়তা করলে, যে ধারার অধীন অপরাধ সংঘটিত করবেন বা সংঘটনে সহায়তা করবেন, সে ধারায় বর্ণিত দণ্ডে দণ্ডিত হবেন।

অপর এক বিজ্ঞপ্তিতে লিখিত পরীক্ষা শুরু হওয়ার ১৫ মিনিট আগে প্রার্থীকে অবশ্যই পরীক্ষাকক্ষে প্রবেশ করতে হবে বলে নির্দেশনা দেওয়া হয়েছে। অর্থাৎ সকাল ৯টা ৪৫ মিনিটের পর কোনও প্রার্থীকে পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হবে না।

সারাবাংলা/এনএল/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো