Saturday 19 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফরিদা পারভীনকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ জুলাই ২০২৫ ১৪:১৫ | আপডেট: ৯ জুলাই ২০২৫ ১৪:২২

হাসপাতাল থেকে বেরিয়ে কথা বলছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকা: কণ্ঠশিল্পী ফরিদা পারভীনকে দেখতে বুধবার (৯ জুলাই) দুপুরে রাজধানীর আয়শা মেমোরিয়াল হাসপাতালে গিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার চিকিৎসার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তাও দিয়েছেন তিনি।

হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘‘লালন সঙ্গীতে তিনি (ফরিদা পারভীন) অদ্বিতীয়া, গোটা বাংলাদেশের মানুষের কাছে তিনি অত্যন্ত প্রিয়। দীর্ঘকাল ধরে তিনি সঙ্গীত জগতে তার যে একচ্ছত্র প্রভাব, তা তিনি অক্ষুন্ন রেখেছেন। তিনি অসুস্থ হয়ে এখানে এসেছেন অত্যন্ত ক্রিটিক্যাল সিচুয়েশনে। তার কিডনি সমস্যা আছে। মূলত এটাই তার প্রধানতম সমস্যা। অন্যান্য সমস্যাও আছে। এগুলো বেশ ক্রিটিক্যাল। হাসপাতাল কর্তৃপক্ষ তার যথেষ্ট কেয়ার নিচ্ছেন।’’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘‘আমার আহ্বান সরকারের কাছে, এ রকম একজন গুণি শিল্পী, যিনি বিশ্বে সমাদৃত, তার চিকিৎসার জন্য স্পেশাল বোর্ড তৈরি করা উচিত। বোর্ড করে তাকে সর্বোচ্চ চিকিৎসা দিয়ে দরকার হলে বিদেশে নেওয়ার ব্যবস্থা করতে হবে— এটা জাতি চায়। আমি অনুরোধ করব, আহ্বান জানাব প্রধান উপদেষ্টাকে, তিনি ব্যক্তিগতভাবে উদ্যোগ নেবেন তার (ফরিদা পারভীন) সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করতে।’’

এ সময় মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন উজ্জ্বল, সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাঈদ সোহরাব, জাসাসের সভাপতি হেলাল খান এবং সাধারণ সম্পাদক জাকির হোসেন রুকন।

এর আগে, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়া পরিষদের চেয়ারম্যান ডা. আব্দুল কুদ্দুস এবং ডা. সিরাজউদ্দিনকে নিউরো সায়েন্স হাসপাতালে দেখতে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সারাবাংলা/এজেড/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো