Sunday 20 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রথম আলোর বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
১০ জুলাই ২০২৫ ১৮:৪৫

ঢাকা: ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে প্রথম আলোর বিরুদ্ধে করা মামলা অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১০ জুলাই) ঢাকার মহানগর হাকিম সাইফুজজামানের আদালত এ আদেশ দেন। অভিযোগের বিষয়ে তদন্ত করে আগামী ৭ অক্টোবর প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়।

এর আগে, ২৮ এপ্রিল একই আদালতে মামলার আবেদন করেন হেফাজত নেতা নজরুল ইসলাম। বাদীর জবানবন্দি গ্রহণ করে এ বিষয়ে আদেশের জন্য ৪ মে দিন ধার্য করেন আদালত। পরবর্তীতে আদেশের তারিখ পিছিয়ে আজকের দিন ধার্য করা হয়।

মামলার এজাহারে বলা হয়, গত ৩০ মার্চ প্রথম আলো পত্রিকার প্রথম পাতার দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ কলামের হেডলাইনে ঈদ মোবারক নামক একটি ব্যাঙ্গাত্মক কার্টুন প্রকাশ করে, যা কুকুরের ছবি সম্বলিত ছিল। ওই কার্টুন ইসলাম ধর্মের পবিত্র উৎসবকে অবমাননা করা হয়েছে। প্রথম আলোর মতো একটি জাতীয় পত্রিকা মুসলিম ধর্মের একটি পবিত্র ইবাদতকে কটাক্ষ করতে দ্বিধা করেনি। একটি কুকুরের লোলুপ হাস্যরসাত্মক কার্টুনের সঙ্গে মানুষের আনন্দকে চিত্রায়িত করে ঈদের পবিত্রতা এবং মুসলিম উম্মাহর ধর্মীয় অনুভূতিকে চরমভাবে অবমাননা করা হয়েছে।

বিজ্ঞাপন

এই কাজটি একটি সচেতন এবং সুপরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে ঈদুল ফিতরের মতো মহান ধর্মীয় উৎসবকে অপমানিত এবং হেয় করার ঘৃণ্য প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয়। আসামিরা স্বেচ্ছায়, স্বজ্ঞানে, ইচ্ছাকৃতভাবে ইসলাম ধর্মের পবিত্র উৎসবকে তাদের দৈনিক প্রথম আলো পত্রিকায় চিত্রায়িত ব্যঙ্গাত্মক কার্টুন চিত্রের মাধ্যমে মুসলিম উম্মাহর ঈদের মতো পবিত্র ইবাদতকে হেয় প্রতিপন্ন ও অবমাননা করেছে।

সারাবাংলা/আরএম/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো