Sunday 20 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাকাসহ ১২ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

স্টাফ করেসপন্ডেন্ট
১০ জুলাই ২০২৫ ১৯:৩০

উত্তাল সাগর। ফাইল ছবি: সারাবাংলা

ঢাকা: ঢাকাসহ দেশের অন্তত ১২ অঞ্চলে ঝড়-বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছ, ঢাকা, ফরিদপুর, টাঙ্গাইল, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব অথবা পূর্বদিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বিজ্ঞাপন

এদিকে আজ দেশের উপকূলীয় অঞ্চলে ভারী থেকে অতিভারী বর্ষণের আভাস রয়েছে। আগামীকাল শুক্রবার থেকে এ বৃষ্টিপাত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সারাবাংলা/এফএন/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো