Sunday 20 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কক্সবাজারে এসএসসি পরীক্ষায় ফেল করায় কিশোরের আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ জুলাই ২০২৫ ০০:১৮ | আপডেট: ১১ জুলাই ২০২৫ ০০:২২

প্রতীকী ছবি

কক্সবাজার: কক্সবাজারে এসএসসি পরীক্ষায় ফেল করায় ‘গলায় ফাঁস’ দিয়ে এক কিশোর আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১০ জুলাই ) দুপুরে কক্সবাজার সদর উপজেলার খুরুশকূল ইউনিয়নের রুদ্র পাড়ায় এ ঘটনা ঘটেছে।

স্থানীয় ও স্বজনরা জানিয়েছে, প্রিয়তম রুদ্র নামের এই শিক্ষার্থীর প্রকাশিত এসএসসি পরীক্ষায় দুই বিষয়ে ফেল করে। প্রিয়তম (১৭) একই এলাকার কাঞ্চন রুদ্রের ছেলে। সে স্থানীয় খুরুশকূল উচ্চ বিদ্যালয় থেকে ব্যবসা বিভাগ থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। তারা দুই ভাই-বোন।

কাঞ্চন রুদ্র বলেন, ‘প্রিয়তম কেন এমন করেছে সেটা সত্যি জানি না। দুপুরে তিনি স্ত্রী ও ছেলে একসাথে মিলে খাবার শেষে টিভিতে খবর দেখছিলেন। ওই সময়ে প্রিয়তম তার স্থানীয় এক সহপাঠীর বাসায় ছিল। পরে ঘরে আসলে প্রিয়তম’কে বলি তোমার মামা ফোন করে জানিয়েছে, তুমি নাকি দুই বিষয়ে খারাপ করেছো। সেটা শোনার পর প্রিয়তম তার মাকে ফোনে কল দিবে বলে বাইরে চলে যায়। আমি অফিসে চলে আসি, আর কিছু জানি না।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘অফিসে পৌঁছার ২০ থেকে ৩০ মিনিট পর আমার এক বোন কল করে জানায়, ঘরের দরজা জানালা সব ভিতর থেকে আটকানো। অনেক ডাকাডাকি করেও প্রিয়তমের কোন সাড়াশব্দ নেই এবং দরজাও খুলছে না।’

কাঞ্চন জানান, বিষয়টি জানার পর তিনি দ্রুত বাড়ী ফিরে যান। পরে দরজা না খোলায় ঘরের ছালের টিন কেটে ভিতরে ঢুকেন। এরপর দরজা খুলে দিলে স্বজনরা দেখেন সিলিং ফ্যান সাথে ওড়না প্যাঁচানো অবস্থা ঝুলে আছে প্রিয়তম। সেখান থেকে উদ্ধার করে স্থানীয় স্টেশনের চিকিৎসকের কাছে গেলে হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। এরপর তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতাল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াছ খান জানান, এসএসসি পরীক্ষায় এক শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তার মৃতদেহ হাসপাতাল মর্গে রয়েছে। ময়নাতদন্তের পর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো