Sunday 20 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টিকটক ভিডিও নিয়ে দাম্পত্য কলহ, ট্রেনে ঝাঁপ দিয়ে শিক্ষিকার আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ জুলাই ২০২৫ ২১:৪৫ | আপডেট: ১১ জুলাই ২০২৫ ২২:৫৯

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে শামীমা আক্তার সুরভী (৪০) নামে এক প্রধান শিক্ষিকা আত্মহত্যা করেছেন।

শুক্রবার (১১ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার আলগী ইউনিয়নের শাসরাকান্দি এলাকায় এ  ঘটনা ঘটে।

নিহত সুরভী শাসরাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ছিলেন। তিনি শাসরাকান্দি গ্রামের আশরাফ মুন্সির স্ত্রী। আশরাফ স্থানীয় ডাকঘরে কর্মরত।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি স্বামী আশরাফের টিকটক ভিডিও বানানো নিয়ে দাম্পত্য কলহ শুরু হয়। টানা তিনদিন ধরে চলা ঝগড়ায় মানসিকভাবে ভেঙে পড়েন সুরভী। দুইদিন ধরে তিনি খাওয়া-দাওয়াও বন্ধ করে দেন।

বিজ্ঞাপন

শুক্রবার দুপুরে সুরভী বাড়ির পাশে রেললাইনে গিয়ে ঝাঁপ দেন। ট্রেন চলে যাওয়ার পর স্থানীয়রা রেললাইনের ওপর তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ শিক্ষিকার মরদেহ উদ্ধার করে।

বামনকান্দা রেলওয়ে ফাঁড়ির এএসআই শওকত হোসেন জানান, ‘রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই শামীমা আক্তার নামের এক প্রধান শিক্ষিকার মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে।’

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো