Sunday 20 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যাত্রাবাড়ীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ / বাবা মায়ের পর চলে গেল মেয়ে

স্টাফ করেসপন্ডেন্ট
১২ জুলাই ২০২৫ ১৩:০১

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ। প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে বাবা মায়ের পর মারা গেল দগ্ধ শিশু রাফিয়া (৩.৫)।

শুক্রবার (১১ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবির পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যায় সে।

এর আগে, বৃহস্পতিবার দুপুরে রাফিয়ার মা ইতি (৩০) আর বিকেলে মারা যান তার বাবা রিপন (৪০)।

রাফিয়ার মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, শ্বাসনালীসহ শিশুটির শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। তাকে রাখা হয়েছিল আইসিইউ’তে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে রাফিয়া।

বিজ্ঞাপন

এর আগে, বুধবার দিবাগত রাত পৌনে ২টার দিকে যাত্রাবাড়ী শহিদ ফারুক সড়ক খাদিমুল কুরআন মহিলা মাদরাসা গলির একটি ছয়তলা বাড়ির নিচ তলায় এই দুর্ঘটনা ঘটে।

তাদেরকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী তাসলিমা মনি জানান, বুধবার রাত পৌনে ২টার দিকে বিকট একটি শব্দ পান তারা। এরপরে ওই বাড়িটি থেকে চিৎকারের শব্দ পেলে পেয়ে ছুটে যান। সেখানে গিয়ে দেখেন, ইতি, তার স্বামী রিপন ও তাদের তিন বছর বয়সী মেয়ে রাফিয়ার শরীর আগুনে ঝলসানো। দরজা-জানলা ভেঙ্গে গেছে। সঙ্গে সঙ্গে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

তিনি জানান, তাদের ধারণা বাসায় লিকেজের কারণে গ্যাস জমে ছিল। রাতে মশার কয়েল জ্বালানোর সময় বিস্ফোরণ ঘটেছে।

সারাবাংলা/এসএসআর/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো