Sunday 20 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘জঙ্গিবাদের নাটক থেকে আমরা পরিত্রাণ পেয়েছি’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২৫ ১৫:৫৮

সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী সুধী সমাবেশে ঢাকা রেঞ্জ ডিআইজি রেজাউল করিম।

শরীয়তপুর: ‘জঙ্গিবাদ এক সময় ছিল একটি নাটক—সেই নাটক থেকে আমরা পরিত্রাণ পেয়েছি’, বলে মন্তব্য করেছেন ঢাকা রেঞ্জ ডিআইজি রেজাউল করিম।

রোববার (১৩ জুলাই) বেলা ১১টায় শরীয়তপুর পুলিশ লাইন্স ড্রীলশেডে মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী সুধী সমাবেশে এ কথা বলেন তিনি।

এ সময় তিনি আরও বলেন, ‘১৮ বছর ফ্যাসিস্ট শাসকের নিপীড়নের শিকার ছিলাম, সেখান থেকে আজ আমরা মুক্ত। এখন আমরা নতুন বাংলাদেশে, নতুন চেতনায় গড়া পুলিশ হিসেবে দায়িত্ব পালন করছি।’

অনুষ্ঠানে পুলিশের পক্ষ থেকে জুলাইয়ের ১৪ শহিদের পরিবারের মাঝে উপহার সামগ্রী প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, শরীয়তপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দীন কালু, জেলা শাখার নায়েবে আমির কেএম মকবুল হোসাইন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমরান আল নাজির প্রমুখ।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো