Sunday 20 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চা দিতে দেরি, খুন হলেন রেস্টুরেন্ট কর্মচারী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২৫ ১৬:৪৫ | আপডেট: ১৩ জুলাই ২০২৫ ২২:৩২

সিলেট: সিলেটে চা দিতে দেরি হওয়ার জেরে রেস্টুরেন্টের কর্মচারী মো. দিনার আহমদ রুমনকে (২২) ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রোববার (১৩ জুলাই) দুপুরে নগরীর কাজিরবাজার এলাকায় এ খুনের ঘটনা ঘটে।

নিহত রুমন সিলেটের দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সব্দলপুর গ্রামের মৃত তখলিছ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নগরীর কাজিরবাজার তোপখানা এলাকার বাসিন্দা আব্বাস মিয়া সকালে কাজিরবাজারের একটি রেস্টুরেন্টে নাস্তা করতে আসেন। পরোটা-ভাজি খাওয়ার পর তিনি রুমনকে চা দিতে বলেন। চা দিতে দেরি হওয়ায় রুমনের সঙ্গে আব্বাস মিয়ার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে আব্বাস মিয়া তার ছেলেদের ডেকে আনেন। ছেলেরা এসে দোকানের কর্মচারী রুমনকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে রুমন তাদের সঙ্গে তর্কাতর্কি করে। এতে ক্ষিপ্ত হয়ে আব্বাস মিয়ার ছেলেরা রুমনকে মারধর করতে শুরু করেন। এ সময় তার ছোট ছেলে রোহান কর্মচারী রুমনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

পরে স্থানীয়রা রুমনকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউল হক বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে অভিযান চলছে।

সারাবাংলা/এনজে/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো