Sunday 20 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শেখ হাসিনা-বেনজীরসহ ১৬ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে বিএনপির গুমের অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২৫ ১৮:০২

শেখ হাসিনা ও বেনজীর

ঢাকা: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগ করেছে বিএনপি। অভিযোগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক আইজিপি বেনজীর আহমেদের নামও উল্লেখ করা হয়েছে।

রোববার (১৩ জুলাই) দুপুরে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছে এ অভিযোগ জমা দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও তথ্য সেলের সমন্বয়ক সালাহউদ্দিন খান।

এ সময় তার সঙ্গে ভুক্তভোগীরাও ছিলেন। শুধুমাত্র ২০১৯ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের আগ পর্যন্ত সংঘটিত ১১টি গুমের সঙ্গে শীর্ষ পদে থাকা ওই ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়। তদন্ত শেষে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন চিফ প্রসিকিউটর।

বিজ্ঞাপন

শুধু বিএনপি করার অপরাধে বিগত সরকারের আমলে নির্মম নির্যাতনের শিকার হতে হয়েছিল বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

এছাড়া আওয়ামী লীগ সরকারের আমলে শত শত মানুষ গুম হয়েছেন বলেও অভিযোগ রয়েছে। তবে সরকার পরিবর্তনের পর গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে গঠিত হয় তদন্ত কমিশন। সেই কমিশনের মেয়াদ চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এরই মধ্যে দুটি প্রতিবেদন জমা দিয়েছে গুম কমিশন।

সারাবাংলা/আরএম/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো