Sunday 20 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুমিল্লায় ঘরে ঢুকে ধর্ষণ: এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ জুলাই ২০২৫ ১২:৩২

হাইকোর্ট। ছবি: সারাবাংলা

ঢাকা: কুমিল্লার মুরাদনগরে ঘরের দরজা ভেঙে ধর্ষণের ঘটনার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরও এক সপ্তাহ চেয়েছে রাষ্ট্রপক্ষ। আগামী এক সপ্তাহের মধ্যে এ প্রতিবেদন হাইকোর্টে জমা দেওয়া হবে।

মঙ্গলবার (১৫ জুলাই) এ বিষয়ে রিটকারী মীর একেএম নুরুন্নবী বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় তদন্ত প্রতিবেদন এখনও হাতে পাননি বলে হাইকোর্টকে জানান রাষ্ট্রপক্ষ। এ জন্য সময়ের আবেদন করা হয়। পরে আবেদন মঞ্জুর করেন হাইকোর্ট।

এর আগে, ২৯ জুন ধর্ষণের শিকার নারীর নির্যাতনের ভিডিও ২৪ ঘণ্টার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিতসহ প্রয়োজনীয় চিকিৎসা দিতে নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞাপন

বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন মীর একেএম নুরুন্নবী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান ও সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির।

মীর একেএম নুরুন্নবী বলেন, কুমিল্লার আলোচিত এ ঘটনা নিয়ে আমি হাইকোর্টে রিট করি। আদালত আগামী ১৫ দিনের মধ্যে এ মামলার অগ্রগতি সম্পর্কে জানতে চেয়েছেন। অর্থাৎ ১৪ জুলাই মামলাটির অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। কিন্তু তদন্ত প্রতিবেদন হাতে না পাওয়ায় জমা দিতে পারেনি রাষ্ট্রপক্ষ। তারা এক সপ্তাহের মধ্যে জমা দেবে বলে জানিয়েছেন।

সারাবাংলা/আরএম/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো