Sunday 20 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজবাড়ীতে আসামি সালমান শাহ গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২৫ ১৩:৫৯

রাজবাড়ীতে চিহ্নিত চাঁদাবাজ ও অবৈধ অস্ত্রধারী সালমান শাহ গ্রেফতার।

রাজবাড়ী: রাজবাড়ীর পাংশাতে চিহ্নিত চাঁদাবাজ ও অবৈধ অস্ত্রধারী সালমান শাহকে (২৭) গ্রেফতার করেছে পাংশা মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (১৫ জুলাই) দিবাগত রাত সোয়া ২টার সময় পাংশা উপজেলার শরিষা ইউনিয়নে অভিযান পরিচালনা করে সালমান শাহকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামি সালমান পাংশা উপজেলার শরিষা খামারডাঙ্গী গ্রামের লম্বা ছাত্তার ওরফে ছাত্তার বিশ্বাসের ছেলে।

পাংশা থানা সূত্রে জানা গেছে, রাজবাড়ী পুলিশ সুপার মো. কামরুল ইসলামের সার্বিক দিক নির্দেশনায় পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিনের নেতৃত্বে এসআই শ্রীবাস গাইন সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।

বিজ্ঞাপন

এলাকার চাঁদাবাজ, টেন্ডারবাজ, অবৈধ দখলদার, অবৈধ অস্ত্রধারী, পেশাদার মাদক কারবারী, অবৈধ বালুখেকো, চোরদের গ্রেফতারের উদ্দেশ্যে শরিষা ইউনিয়নে অভিযান চলাকালে চিহ্নিত চাঁদাবাজ ও অবৈধ অস্ত্রধারী সালমান শাহকে গ্রেফতার করা হয়।

পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন জানান, গত ৪ জুন পাংশা মডেল থানায় দায়ের করা মামলায় সালমান শাহকে গ্রেফতার করা হয়। তাকে বুধবার রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো