Sunday 20 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শুল্ক নিয়ে মন্তব্য করে বিব্রত পরিস্থিতি সৃষ্টি করতে চান না পররাষ্ট্র ‍উপদেষ্টা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২৫ ১৭:৪৩

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ছবি: সারাবাংলা

ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষিত পালটা শুল্কহার কমাতে দরকষাকষি চলছে। বাণিজ্য মন্ত্রণালয় বিষয়টি দেখভাল করছে। তাই এ বিষয়ে সবকিছু জানেন না অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। সেজন্য তিনি এ বিষয়ে মন্তব্য করে কোনো বিব্রত পরিস্থিতি সৃষ্টি করতে চান না।

বুধবার (১৬ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানের মাসব্যাপী ফটোগ্রাফি এবং গ্রাফিতি প্রদর্শনী উদ্ধোধনী অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তৌহিদ হোসেন।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ‘এ প্রসঙ্গে আসলে আমি কিছু বলতে চাই না। বলতে চাই না এ কারণে যে, নেগোসিয়েশন এখনো চলমান। নেগোসিয়েশন চলমান অবস্থায় এ নিয়ে কমেন্ট করে… আমি যেহেতু সরকারের মানুষ। তাই সরকারের পক্ষ থেকে আমি কোনো বিব্রত পরিস্থিতি সৃষ্টি করতে চাই না।’

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্টের (গোপনীয়তার চুক্তি) কথা বলেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। নন-ডিসক্লোজার চুক্তির প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, ‘নন-ডিসক্লোজার চুক্তি হতেই পারে, এই তথ্যটা আমরা গোপন রাখব। এক্ষেত্রে কী হবে না হবে… আমি কিন্তু সবকিছু জানিও না। আমি এই সম্পর্কে কোনো কমেন্ট করতে চাই না। যেহেতু নেগোসিয়েশন চলছে, দেখি ফলাফল কী দাঁড়ায়।’

উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য রফতানিতে ৩৫ শতাংশ শুল্ক আলোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা আগামী আগস্ট থেকে কার্যকর হবে।

সারাবাংলা/একে/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো