Sunday 20 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

করোনাভাইরাসে আক্রান্ত আরও ১ জন

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২৫ ১৯:২০

করোনাভাইরাস। ফাইল ছবি

ঢাকা: দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় ২১১টি নমুনা থেকে একজনের দেহে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। তবে এ সময় করোনায় কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

বুধবার (১৬ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ২১১টি নমুনা পরীক্ষা করে একজনের দেহে করোনাভাইরাস শনাক্ত করা হয়। এ নিয়ে করোনাভাইরাসে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ২৩৬ জনে। এ ছাড়া, করোনায় চলতি বছর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ জন এবং সর্বোমোট ২৯ হাজার ৫২৬ জনে।

এর আগে, মঙ্গলবার (১৫ জুলাই) ৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। তবে এ সময়ে করোনায় কারও মৃত্যু হয়নি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

সারাবাংলা/এমএইচ/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো