Sunday 20 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সুনামগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ জুলাই ২০২৫ ১১:৩৩ | আপডেট: ১৭ জুলাই ২০২৫ ১১:৪১

মরদেহ। প্রতীকী ছবি

সুনামগঞ্জ: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের জায়গা সংক্রান্ত জের ধরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই মজিবুর রহমান (৬০) খুন হয়েছে।

বুধবার (১৬ জুলাই) রাতে উপজেলার চরগাঁও গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ঘাতক বড় ভাই লুৎফুর রহমানকে গ্রেফতার করেছে। নিহত ও ঘাতক দুজনেই চরগাঁও গ্রামের কামরু মুন্সির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্বম্ভরপুর উপজেলার চরগাঁও গ্রামের বাসিন্দা লুৎফুর রহমান ও মজিবুর রহমান আপন দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বাড়ির জায়গা সংক্রান্ত জের ধরে বিরোধ চলছে। তার জের ধরে বুধবার এশার আযান দিলে বড় ভাই লুৎফুর রহমান বাড়ির পাশে মসজিদে গিয়ে নামাজরত অবস্থায় ছোট ভাই মজিবুর রহমানকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে মসজিদেই লুটিয়ে পড়েন তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে থাকে বিশ্বম্ভরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠায়। পরে রাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান বলেন, এই ঘটনায় বিশেষ অভিযান চালিয়ে পুলিশ ঘাতক বড় ভাইকে আটক করেছে। তবে মরদেহ এখন সিলেটে রয়েছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো