Sunday 20 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডেমরায় লোহার রড বিদ্যুতায়িত হয়ে ২ ‍শ্রমিক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ জুলাই ২০২৫ ১৮:৩২

বিদ্যুতায়িত। প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর ডেমরায় নির্মাণাধীন ভবনের রডের কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে দুই শ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বেলা ৩টার দিকে ডেমরা বাদশা মিয়া রোড ভুট্টু চত্বর এলাকায় এ ঘটনা ঘটে। বিদ্যুৎস্পৃষ্টে নিহতরা হলেন- রফিকুল ইসলাম (২৬) ও শফিকুল ইসলাম (২৫)। তারা দুজনই রড মিস্ত্রি ছিলেন।

তাদের দু’জনের বাড়ি কুড়িগ্রামের কচাকাটা থানার মিরকা খামারি গ্রামে। রফিকুলের বাবার নাম ইউসুফ আলী আর শফিকুলের বাবার নাম মৃত রমিজ উদ্দিন। বর্তমানে তারা ভুট্টু চত্বরে থাকতেন।

রফিকুলের বাবা ইউসুফ আলী জানান, রফিকুল ও শফিকুল একসঙ্গে রড মিস্ত্রির কাজ করতেন। আজ ভুট্টু চত্বরে রাস্তার পাশে তারা রড সোজা করে মেশিন দিয়ে কাটছিলেন। এ সময় একটি রড গিয়ে পাশের বিদ্যুতের তারের সঙ্গে স্পর্শ হয়। এতে তারা দু’জন বিদ্যুতায়িত হন। পরে মুমূর্ষু অবস্থায় তাদের দু’জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বিকেল ৫ টার দিকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মৃতদেহ দু’টি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো