Sunday 20 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তুলা আমদানিতে ২ শতাংশ আগাম আয়কর প্রত্যাহার

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ জুলাই ২০২৫ ২৩:০৫

ঢাকা: তুলা এবং অন্যান্য টেক্সটাইল ফাইবার আমদানির ওপর আরোপিত ২ শতাংশ আগাম আয়কর (এআইটি) প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। দেশের স্পিনিং ও টেক্সটাইল মিলগুলোর দীর্ঘদিন ধরে এই দাবি করে আসছিল।

বৃহস্পতিবার (১৭ জুলাই) এনবিআরের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এআইটি প্রত্যাহার করা হয়।

এই ছাড়ের আওতায় আসবে কাঁচা তুলা (কার্ডেড, আনকার্ডেড অথবা কম্বড), সিনথেটিক স্ট্যাপল ফাইবার এবং পলিয়েস্টার, অ্যাক্রিলিক ও নাইলনের মতো বিভিন্ন কৃত্রিম ফাইবার। মিল মালিকদের এই দাবির পরিপ্রেক্ষিতে সরকার এই কর তুলে নেওয়ার উদ্যোগ নেয়।

শিল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, এআইটি আরোপের ফলে ব্যবসা পরিচালনার খরচ বেড়ে যায় এবং রফতানিমুখী পোশাক খাতের প্রতিযোগিতা সক্ষমতা ক্ষুণ্ন হয়।

বিজ্ঞাপন

ছাড়ের আওতায় রয়েছে ৫২০১ থেকে ৫৫০৭ পর্যন্ত এইচএস কোডসমূহ, যা কাঁচা তুলা ও স্পিনিং প্রক্রিয়ায় ব্যবহৃত সিনথেটিক ফাইবার অন্তর্ভুক্ত করে। এনবিআরের প্রথম সচিব (কর নীতি) সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই কর মওকুফ সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

সারাবাংলা/ইএইচটি/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো